• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
  • Facebook Page
ব্রেকিং নিউজ:
প্রতি উপজেলায় প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার ব্যাংক ঋণ নিয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে-সংসদে অর্থমন্ত্রী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত হয়েছে – শিক্ষামন্ত্রী বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট তেলের দাম সামান্য বাড়িয়েছে সরকার -জ্বালানি মন্ত্রী ২ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশর আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন -প্রধানমন্ত্রী এপ্রিল ও মে মাসের জ্বালানি মজুত রয়েছে-প্রতিমন্ত্রী কাবুলের পথে তালেবানরা

তেলের দাম সামান্য বাড়িয়েছে সরকার -জ্বালানি মন্ত্রী

Reporter Name / ৭৮ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়ার পরেও সরকার জনগণের কষ্টের কথা বিবেচনা করে দেশে তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ (রবিবার ) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে ইতোমধ্যে সরকারের দুই বিলিয়ন ডলার বাড়তি খরচ হয়েছে। যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের যা দাম ছিল, বর্তমান বাজারে তা প্রায় দ্বিগুণ। এই বিপুল দাম বৃদ্ধির ফলে সরকারের ওপর ব্যাপক অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। তবুও, আমরা জনগণের স্বস্তির কথা চিন্তা করে সেই অনুপাতে দাম বাড়াইনি।

উল্লেখ্য , আজ রবিবার (১৯ এপ্রিল) থেকে দেশব্যাপী নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রোলের দাম লিটার প্রতি ১৯ টাকা ও অকটেনের দাম লিটার প্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। সেইসঙ্গে ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ১৫ টাকা।

এর ফলে, বর্তমানে প্রতি লিটার অকটেনের দাম দাঁড়িয়েছে ১৪০ টাকা, পেট্রোলের দাম হয়েছে ১৩৫ টাকা এবং ডিজেলের দাম হয়ে গেছে ১১৫ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category