• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
  • Facebook Page
ব্রেকিং নিউজ:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত প্রতি উপজেলায় প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার ব্যাংক ঋণ নিয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে-সংসদে অর্থমন্ত্রী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত হয়েছে – শিক্ষামন্ত্রী বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট তেলের দাম সামান্য বাড়িয়েছে সরকার -জ্বালানি মন্ত্রী ২ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশর আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন -প্রধানমন্ত্রী এপ্রিল ও মে মাসের জ্বালানি মজুত রয়েছে-প্রতিমন্ত্রী

২ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

Reporter Name / ১২৪ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে।শনিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আয়োজিত অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পরীক্ষা পরিচালনার ১৯৬১ সালের নীতিমালায় থাকা বিতর্কিত ২৯ নম্বর ধারাটি অবিলম্বে রহিত করা হবে।

মন্ত্রী বলেন,নীরব বহিষ্কার বলে কোনো শব্দ থাকতে পারে না। ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনেও এমন কোনো নিয়ম ছিল না। কাউকে শাস্তি দিতে হলে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে দিতে হবে। পরীক্ষা কেন্দ্রে নকল প্রমাণিত হলে সেখানেই ব্যবস্থা নিতে হবে, নীরবে বাড়িতে বসে কাউকে বহিষ্কার করা আইনগতভাবে প্রযোজ্য নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category