• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
  • Facebook Page
ব্রেকিং নিউজ:
প্রতি উপজেলায় প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার ব্যাংক ঋণ নিয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে-সংসদে অর্থমন্ত্রী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত হয়েছে – শিক্ষামন্ত্রী বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট তেলের দাম সামান্য বাড়িয়েছে সরকার -জ্বালানি মন্ত্রী ২ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশর আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন -প্রধানমন্ত্রী এপ্রিল ও মে মাসের জ্বালানি মজুত রয়েছে-প্রতিমন্ত্রী কাবুলের পথে তালেবানরা

আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন -প্রধানমন্ত্রী

Reporter Name / ৭৪ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

প্রধামন্ত্রী তারেক রহমান আজ রাত ১১টা ৩০ মিনিটে এ বছরের প্রথম হজ ফ্লাইট কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সুত্রে এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বর্ধিত ফ্লাইট শিডিউল ও বিমান ভাড়া কমানোসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরই হজ ফ্লাইট শুরু হচ্ছে।

বাংলাদেশ থেকে এ বছর প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি অ্যাজেন্সির মাধ্যমে হজ পালন করবেন। মোট হজযাত্রীর প্রায় ৫০ শতাংশ বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইটটি ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে যাত্রা করবে। ৪১৯ জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category