• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
  • Facebook Page
ব্রেকিং নিউজ:
প্রতি উপজেলায় প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার ব্যাংক ঋণ নিয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে-সংসদে অর্থমন্ত্রী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত হয়েছে – শিক্ষামন্ত্রী বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট তেলের দাম সামান্য বাড়িয়েছে সরকার -জ্বালানি মন্ত্রী ২ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশর আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন -প্রধানমন্ত্রী এপ্রিল ও মে মাসের জ্বালানি মজুত রয়েছে-প্রতিমন্ত্রী কাবুলের পথে তালেবানরা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত হয়েছে – শিক্ষামন্ত্রী

Reporter Name / ৮০ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের প্রথম দিনের পরীক্ষা (মঙ্গলবার) অত্যন্ত সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও সরকারের মাঠ প্রশাসন এবং শিক্ষা বোর্ডগুলোর সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে বাংলা (আবশ্যিক) ১ম পত্র, মাদ্রাসা বোর্ডে কুরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে সশরীরে রাজধানীর মিরপুর ও ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর এলাকার পাঁচটি পরীক্ষা কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী।

পরিদর্শন শেষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, আজকের পরীক্ষায় জেলা প্রশাসন, পুলিশ, শিক্ষার মাঠ প্রশাসন এবং সামাজিক কমিউনিটি সবাই এবার শতভাগ সহযোগিতা করছে। এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে কেউ কাউকে বিরক্ত করছে না, সবাই চায় শিক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষা দিক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category